রাজ্যের মানুষের মঙ্গল কামনার্থে মুখ্যমন্ত্রী দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দিরে পুজো পাঠালেন এবং যজ্ঞ করার জন্য অনুদান দিলেন
দি নিউজ লায়নঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিন পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় নির্বাচনী প্রচারে যোগ দেন দুর্গাপুরে থেকে।রাজ্যের মানুষের মঙ্গল কামনার্থে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় দুর্গাপুরের ভিড়িঙ্গি কালী মন্দিরে পুজো পাঠালেন এবং যজ্ঞ করার জন্য অনুদান দিলেন।মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো কালী মন্দিরের সেবায়েত সাধন রায় যজ্ঞের আয়োজন করেন।।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য এবং 2021 নির্বাচনে তৃণমূলে আবার ক্ষমতায় ফিরে এসে মমতা বন্দোপধ্যায়ে যাতে তৃতীয় বার মুখ্যমন্ত্রী হন সেই প্রার্থনা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে রয়েছেন গত দুদিন ধরে। মঙ্গলবার তিনি বাঁকুড়া সফরে যাবেন তার পরই তিনি সেখান থেকে কলকাতায় রওনা দেবেন।।
মুখ্যমন্ত্রী দুর্গাপুর ছেড়ে যাওয়ার আগে ভিড়িঙ্গি কালী মন্দিরে পুজো দিতে ভুললেন না। মুখ্যমন্ত্রী শুভ্রনীল পালের হাত ধরে মন্দিরে পুজো পাঠান মঙ্গলবার সকাল 8:30 নাগাদ। তারপরেই মুখ্যমন্ত্রীর পুজো পেয়ে মন্দিরের সেবায়েতরা পুজোর আয়োজন করেন। মন্দিরের পূজারী বিশ্বজিৎ চ্যাটার্জী জানান মুখ্যমন্ত্রী যাতে করে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং 2021 নির্বাচনে বিরোধীদের দূরে সরিয়ে আবার যাতে ক্ষমতায় ফিরে আসে তার প্রার্থনা করা হয় বলে জানান।।

Post a Comment